নষ্ট রাজনীতিকে ত্যাগের ঘোষণা দিলেন ফুয়াদ

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ইনসাফভিত্তিক একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে ঈগল প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। তিনি বলেন, এভাবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভায় ফুয়াদ এসব কথা জানান। তিনি আরও বলেন, নষ্ট রাজনীতিতে আর আমরা থাকতে চাই না, পরিবর্তনের রাজনীতি আমাদের লক্ষ্য। দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি উপেক্ষিত থাকায় এলাকার মানুষ বৈষম্যের শিকার হয়েছে। তিনি উল্লেখ করেন, সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে এই জনপদের মানুষের উন্নয়ন আটকে রয়েছে।

ফুয়াদ বলেন, পুরোনো ধারার রাজনীতি আর চলতে দেওয়া যায় না। ইনসাফভিত্তিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার জন্য এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি অংশগ্রহণকারীদের উৎসাহিত করে বলেন, নির্বাচনে জনগণকে সচেতনভাবে ভোট দিতে হবে, যাতে ইনসাফ, উন্নয়ন এবং ন্যায়ের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

Next Post Previous Post

মন্তব্য করুন