লেবানন সীমান্ত থেকে ইসরায়েলে হিজবুল্লাহর দফায় দফায় রকেট হামলা

 


ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামেনি। যুদ্ধবিরতির মধ্যেই লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ

গোষ্ঠীটি জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।

২০টি রকেট নিক্ষেপ, কিছু প্রতিহত

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে অন্তত ২০টি রকেট ছোড়া হয়েছে।

এর মধ্যে কয়েকটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলেও বাকি রকেটগুলো খোলা জায়গায় পড়ে।

সাইরেন বাজল সীমান্তজুড়ে

এই হামলার কারণে মানারা এবং কিরিয়াত শমোনায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, ফলে সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাল্টা অভিযানে ইসরায়েল

অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

গত ২ মার্চ সীমান্তে সংঘর্ষের পর থেকে দেশটির বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে।

হতাহতের সংখ্যা বাড়ছে

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৬ হাজার ৭৬২ জন।

যুদ্ধবিরতি নিয়ে বিভ্রান্তি

বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘর্ষের মূল কারণ হচ্ছে যুদ্ধবিরতির ব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব।

ইরানযুক্তরাষ্ট্র-এর মধ্যে হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করা হলেও, ইসরায়েল তা মানছে না।

ইসরায়েলের মতে, এই চুক্তি শুধুমাত্র ইরানকে কেন্দ্র করে—লেবানন বা হিজবুল্লাহ এতে অন্তর্ভুক্ত নয়।

সংঘাত থামার সম্ভাবনা কম

ফলে লেবাননে ইসরায়েলি হামলা এবং এর জবাবে হিজবুল্লাহর রকেট হামলা অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

Next Post Previous Post

মন্তব্য করুন