যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলল পাকিস্তান

 


যুক্তরাষ্ট্রইরান-এর মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে, চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আসিম মুনির বর্তমানে ইরান সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান ‘নাজুক’ যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স-এর বরাতে জানা গেছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এই সফর কিছু ক্ষেত্রে দুই পক্ষের মতপার্থক্য কমাতে সহায়ক হয়েছে। তবে বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো মৌলিক মতবিরোধ রয়ে গেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং দ্বিতীয় দফা আলোচনা আয়োজন নিয়ে নতুন করে আশা তৈরি হয়েছে। তবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ এখনো সবচেয়ে বড় বিতর্কিত বিষয় হিসেবে রয়ে গেছে।

অন্যদিকে, পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদ-এ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সংস্থাটির মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমাধান ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক স্থিতিশীল হওয়া কঠিন। তবে পাকিস্তানের মধ্যস্থতা এই জটিল আলোচনায় নতুন অগ্রগতির সম্ভাবনা তৈরি করতে পারে।

Next Post Previous Post

মন্তব্য করুন